কাহার গলায় পরাবি
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
কাহার গলায় পরাবি গানের রতনহার,
তাই কি বীণায় লাগালি যতনে নূতন তার।
কানন পরেছে শ্যামল দুকুল, আমের শাখাতে নূতন মুকুল,
নবীনের মায়া করিল আকুল হিয়া তোমার।
যে কথা তোমার কোনো দিন আর হয় নি বলা
নাহি জানি কারে তাই বলিবারে করে উতলা!
দখিনপবনে বিহ্বলা ধরা কাকলিকূজনে হয়েছে মুখরা,
আজি নিখিলের বাণীমন্দিরে খুলেছে দ্বার॥
Transliteration in English
Kaahar galay porabi gaaner ratanohaar, Taai ki binay laagali jatone nutan taar. Kaanon porechhe shymol dukul, aamer shaakhate nutan mukul, Nobiner maaya korilo aakul hiya tomar. Je katha tomar kono din aar hoy ni bala Naahi jaani kaare taai bolibare kore utala ! Dokhinopabone biwhala dhara kaakalikujano hoyechhe mukhara, Aaji nikhiler baanimondire khulechhe dwaar.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কাহার গলায় পরাবি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কাহার গলায় পরাবি গানের রতনহার,
তাই কি বীণায় লাগালি যতনে নূতন তার।
কানন পরেছে শ্যামল দুকুল, আমের শাখাতে নূতন মুকুল,
নবীনের মায়া করিল আকুল হিয়া তোমার।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।