কান্নাহাসির-দোল-দোলানো

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা,
তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা— এই
কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
সুরের-গন্ধ-ঢালা?!
তাই কি আমার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে,
খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চিরব্যথার বনে,
কাঁপে আমার দিবানিশার সকল আঁধার আলা!
এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
সুরের-গন্ধ-ঢালা?!
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি,
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি।
শান্তি কোথায় মোর তরে হায় বিশ্বভুবন-মাঝে,
অশান্তি যে আঘাত করে তাই তো বীণা বাজে।
নিত্য রবে প্রাণ-পোড়ানো গানের আগুন জ্বালা—
এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
সুরের-গন্ধ-ঢালা?!

Transliteration in English

Kaannahaasir dol dolaano poush-phaaguner paala,
Taari modhye chirojibon boibo gaaner daala.
Ei ki tomar khushi, aamay taai parale maala
Surer gandho dhala ?
Taai ki aamar ghum chhutechhe bnaadh tutechhe mone,
Khepa haawar dheu utthechhe chirobyathar bone,
Knaape aamar dibanishir sakol aandhar aala !
Ei ki tomar khushi, aamay taai parale maala
Surer gandho dhala ?
Raate baasa hoy ni bhnaadha diner kaajer truti,
Bina kaajer sebar maajhe paai ne aami chuti.
Shaanti kothay mor tore haay bishwobhubon-maajhe,
Ashaanti je aaghat kore taai to bina baaje.
Nittyo rabe praan-porano gaaner aagun jwaala -
Ei ki tomar khushi, aamay taai parale maala
Surer gandho dhala ?

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কান্নাহাসির-দোল-দোলানো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কান্নাহাসির-দোল-দোলানো” গানটি শুরু হয়:

কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা,
তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা— এই
কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
সুরের-গন্ধ-ঢালা?!

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“কান্নাহাসির-দোল-দোলানো” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“কান্নাহাসির-দোল-দোলানো” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কান্নাহাসির-দোল-দোলানো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“কান্নাহাসির-দোল-দোলানো” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান