ললিতা গো, ওকে আজ চলে যেতে বলনা
দেখা হয়েছে: 1.2K
Bangla Lyrics
ললিতা গো
ওকে আজ চলে যেতে বলনা
ও ঘাটে জল আনিতে যাবোনা যাবোনা
ও সখি অন্য ঘাটে চলনা।।
দিবালোকে সে আমার নাম ধরে ডাকে,
আমাকে সবাই দোষে সে সাধু থাকে,
অসময় সময় কিছু কেন সে বোঝে না,
আমি কি তার হাতের খেলনা!
নিশি রাতে বাঁশী তার সিঁদকাঠি হয়ে,
চুপিচুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে,
যখনি ডাকবে সে তখনি যেতে হবে,
আমি কি এমনতর খেলনা!
Transliteration in English
lalita go oke aj chale jete balna o ghate jal anite jabona jabona o sakhi onj ghate chalna।। dibaloke se amar nam dhare dake, amake sabai doshe se sadhu thake, osamay samay kichu ken se bojhe na, ami ki tar hater khelna! nishi rate bashi tar sidkathi haye, chupichupi ghare ese baje raye raye, jakhni dakbe se takhni jete habe, ami ki emanatar khelna!