কেন নয়ন আপনি

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

কেন নয়ন আপনি ভেসে যায় জলে।
কেন মন কেন এমন করে।
যেন সহসা কী কথা মনে পড়ে—
মনে পড়ে না গো তবু মনে পড়ে।
চারি দিকে সব মধুর নীরব,
কেন আমারি পরান কেঁদে মরে।
কেন মন কেন এমন কেন রে।
যেন কাহার বচন দিয়েছে বেদন,
যেন কে ফিরে গিয়েছে অনাদরে—
বাজে তারি অযতন প্রাণের ’পরে।
যেন সহসা কী কথা মনে পড়ে—
মনে পড়ে না গো তবু মনে পড়ে।

Transliteration in English

Keno    nayon aapni bhese jaay jale.
Keno    mon keno emon kare.
Jeno    sahosa ki katha mone pare -
Mone    pare na go tobu mone pare.
Chaari dike sab modhur nirab,
Keno    aamari paran knede mare.
Keno    mon keno emon keno re.
Jeno     kaahar bachon diyechhe bedan,
Jeno     ke phire giyechhe anaadare -
Baaje      taari ajatan praaner pare.
Jeno      sahosa ki katha mone pare -
Mone    pare na go tobu mone pare.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কেন নয়ন আপনি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কেন নয়ন আপনি” গানটি শুরু হয়:

কেন নয়ন আপনি ভেসে যায় জলে।
কেন মন কেন এমন করে।
যেন সহসা কী কথা মনে পড়ে—
মনে পড়ে না গো তবু মনে পড়ে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“কেন নয়ন আপনি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“কেন নয়ন আপনি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কেন নয়ন আপনি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“কেন নয়ন আপনি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান