সে আমার ছোট বোন
দেখা হয়েছে: 23
Bangla Lyrics
মার স্নেহ কাকে বলে জানিনা বাবার মমতা কি বুঝতেনা বুঝতে
এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই
সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন।।
ভালো করে যখন সে কথা শেখেনি তখন থেকেই সে গেয়ে যেত গান
বাজনার হাত ছিল ভালই আমার তার সাথে বাজাতাম দিয়ে মন প্রাণ
রাস্তায় ভীড় করে শুনতো সবাই অবাক হতযে কতো জ্ঞানী-গুণী জন।।
ভোর বেলা তার গানে ঘুম ভাঙত রাতে তাকে বাজনায় ঘুম পাড়াতাম
ভাইয়ের বাজনা আর বোনের গানে সহজ সরল সেই দিন কাটাতাম
ছোট্ট একটি ঘর এ দু’টি মানুষ এই ছিল আমাদের সুখের ভুবন।।
একদিন যখন সে একটু বড় প্রথম সুযোগ এল এক জলসায়
মুগ্ধ শ্রোতারা তার কণ্ঠ শুনে দু’হাত ভরালো তার ফুলের তোড়ায়
ঘরে এসে আমায় সে করলো প্রণাম প্রথম ভরলো জলে আমার নয়ন।।
তারপর কিযে হল গান শুধু গান ছড়িয়ে পড়লো তার আরো বেশী নাম
শ্রোতারা উজাড় করে দিলো উপহার দিলোনা সময় শুধু নিতে বিশ্রাম
ক্লান্তির ক্ষমা নেই ওদের কাছে আরো বেশী দিতে হবে বুঝে নিলো মন।।
একদিন শহরের সেরা জলসা সেদিনই গলায় তার দারুণ জ্বালা
তবুও শ্রোতারা তাকে দিলো না ছুটি শেষ গাইলো সে পরে শেষ মালা
শিল্পের জন্যই শিল্পী শুধু এছাড়া নেই যে তার অন্য জীবন
নীরব হল ছোট বোন বড় আদরের ছোট বোন।।
তার গান থেমে গেছে নেই শ্রোতা আর
আমি একা বসে আছি স্মৃতি নিয়ে তার
আনন্দ নিয়ে গেছে ওরা সকলেই দুঃখটা হোক আজ শুধুই আমার
অনুযোগ এত নয় এই শিল্পীর ভাই-বোন সকলেরই ভাগ্য লিখন।।
Transliteration in English
mar sneh kake bale janina babar mamta ki bujhtena bujhte e birat prithibite dekhlam se chara amar ar keu nei se amar chot bon bar adrer chot bon।। bhalo kare jakhan se katha shekheni takhan thekei se geye jet gan bajnar hat chil bhalai amar tar sathe bajatam diye man pran rastay bhir kare shunto sabai obak hatje kato gyani-guni jan।। bhor bela tar gane ghum bhangat rate take bajnay ghum paratam bhaiyer bajna ar boner gane sahaj saral sei din katatam chott ekti ghar e du’ti manush ei chil amader sukher bhuban।। ekdin jakhan se ektu bar pratham sujog el ek jalsay mugdh shrotara tar kanth shune du’hat bharalo tar phuler toray ghare ese amay se karlo pranam pratham bharlo jale amar nayan।। tarapar kije hal gan shudhu gan chariye parlo tar aro beshi nam shrotara ujar kare dilo uphar dilona samay shudhu nite bishram klantir kshama nei oder kache aro beshi dite habe bujhe nilo man।। ekdin shahrer sera jalsa sedinai galay tar darun jbala tabuo shrotara take dilo na chuti shesh gailo se pare shesh mala shilper janjai shilpi shudhu echara nei je tar onj jiban nirab hal chot bon bar adrer chot bon।। tar gan theme geche nei shrota ar ami eka base achi smriti niye tar anand niye geche ora saklei duhkhta hok aj shudhui amar onujog et nay ei shilpir bhai-bon saklerai bhagj likhan।।