মোর প্রভাতের এই প্রথম

দেখা হয়েছে: 6

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি
তুমি জাগাও তারে ওই নয়নের আলোক হানি।
সে যে দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে,
রাতের অন্ধকারে নেবে তারে বক্ষে তুলে—
ওগো তখনি তো গন্ধে তাহার ফুটবে বাণী।
আমার বীণাখানি পড়ছে আজি সবার চোখে,
হেরো তারগুলি তার দেখছে গুনে সকল লোকে
ওগো কখন সে যে সভা ত্যেজে আড়াল হবে,
শুধু সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে—
যখন তুমি তারে বুকের ’পরে লবে টানি।

Transliteration in English

Mor    probhater aai prothom khoner kushumkhaani
Tumi   jaagao taare oi nayoner aalok haani.
Se je   diner belaay korbe khela haaway dule,
Raater   andhokare nebe taare bokkhe tule -
Ogo   takhoni to gandhe taahar phutbe baani.
Aamar   binakhani porchhe aaji sabar chokhe,
Hero   taarguli taar dekchhe gune sakol loke.
Ogo   kakhon se je sabha tyeje aaral hobe,
Shudhu   surtuku taar utthbe beje korun rabe -
Jakhon   tumi taare buker pare lobe taani.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“মোর প্রভাতের এই প্রথম” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“মোর প্রভাতের এই প্রথম” গানটি শুরু হয়:

মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি
তুমি জাগাও তারে ওই নয়নের আলোক হানি।
সে যে দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে,
ন্ধকারে নেবে তারে বক্ষে তুলে—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“মোর প্রভাতের এই প্রথম” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“মোর প্রভাতের এই প্রথম” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মোর প্রভাতের এই প্রথম” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“মোর প্রভাতের এই প্রথম” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান