ওহে জীবনবল্লভ
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ,
আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি
কব— শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লহো
সব। আমি কী আর
কব॥ এই সংসারপথসঙ্কট অতি কণ্টকময় হে,
আমি নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেমমুরতি
তব। আমি কী আর
কব॥ সুখ দুখ সব তুচ্ছ করিনু প্রিয় অপ্রিয়
হে— তুমি নিজ হাতে যাহা সঁপিবে তাহা মাথায় তুলিয়া
লব। আমি কী আর
কব॥ অপরাধ যদি ক’রে থাকি পদে, না করো যদি
ক্ষমা, তবে পরানপ্রিয়, দিয়ো হে দিয়ো বেদনা নব
নব। তবু
ফেলো না দূরে, দিবসশেষে ডেকে নিয়ো চরণে— তুমি
ছাড়া আর কী আছে আমার মৃত্যু-আঁধার ভব। আমি
কী আর কব॥
Transliteration in English
Ohe jibonoballabho, ohe saadhanodurlabho, Aami marmer katha antarobyatha kichhui naahi kabo – Sudhu jibono mono charone dinu bujhiya laho sab. Aami ki aar kabo. Ei songsaropathosankato oti kantakamayo hey, Aami nirabe jaabo hridoye loye premomuroti tabo Aami ki aar kabo. Sukh dukh sab tuchchho korinu priyo-apriyo hey Tumi nijo haate jaaha sapibe taha maathay tuliya labo Aami ki aar kabo. Aporaadh jodi kore thaaki pade, naai karo jodi khama, Tabe paranpriyo, diyo hey diyo bedona nabo nabo. Aami ki aar kabo. Tabu phelo na dure, dibasosheshe deke niyo charone – Tumi chhaara aar ki aachhe aamar mritu aandhar bhabo. Aami ki aar kabo.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওহে জীবনবল্লভ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ,
ন্তরব্যথা কিছুই নাহি
কব— শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লহো
সব। আমি কী আর
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।