ওরে জাগায়ো না
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
ওরে জাগায়ো না, ও যে বিরাম মাগে নির্মম ভাগ্যের পায়ে। ও
যে সব চাওয়া দিতে চাহে অতলে জলাঞ্জলি।
কুয়াশার দুঃসহ ভার দিক নামায়ে,
যাক ভুলে অকিঞ্চন জীবনের বঞ্চনা।
আসুক নিবিড় নিদ্রা,
তামসী তুলিকায় অতীতের বিদ্রূপবাণী দিক মুছায়ে
স্মরণের পত্র
হতে। স্তব্ধ হোক বেদনগুঞ্জন
সুপ্ত বিহঙ্গের নীড়ের মতো—
আনো তমস্বিনী,
প্রাপ্ত দুঃখের মৌনতিমিরে শান্তির দান।
Transliteration in English
Ore jaagayo na, o je biram maage nirmom bhaagyer paaye. O je sab chaawa dite chaahe atale jalaanjoli. Duraashar duhsaho bhaar dik naamaye, Jaak bhule akinchan jiboner banchona Aasuk nibir nidra, Taamosi tulikay otiter bidrupobaani dik muchhaye Smaroner patro hote. Stabdho hok bedanogunjan Supto bihanger nirer mato - Aano tamoswini, Shraanto dukher mounotimire shaantir daan.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওরে জাগায়ো না” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওরে জাগায়ো না, ও যে বিরাম মাগে নির্মম ভাগ্যের পায়ে। ও
তলে জলাঞ্জলি।
কুয়াশার দুঃসহ ভার দিক নামায়ে,
কিঞ্চন জীবনের বঞ্চনা।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।