ওরে, তোরা যারা শুনবি না

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ওরে, তোরা যারা শুনবি না
তোদের তরে আকাশ-’পরে নিত্য বাজে কোন্ বীণা॥
দূরের শঙ্খ উঠল বেজে, পথে বাহির হল সে যে,
দুয়ারে তোর আসবে কবে তার লাগি দিন গুনবি না?
রাতগুলো যায় হায় রে বৃথায়, দিনগুলো যায় ভেসে—
মনে আশা রাখবি না কি মিলন হবে শেষে?
হয়তো দিনের দেরি আছে, হয়তো সে দিন আস্‌ল কাছে—
মিলনরাতে ফুটবে যে ফুল তার কি রে বীজ বুনবি না?

Transliteration in English

Ore, tora jaara shunbi na
Toder tore aakash-pare nityo baaje kon beena.
Durer shankho utthilo beje,     pathe baahir halo se je,
Duware tor aasbe kabe taar laagi din gunbi na ?
Raatgulo jaay haay re brithay, dingulo jaay bhese
Mone aasha raakhbi naa ki milan hobe sheshe ?
Hoyto diner deri aachhe, hoyto se din aaslo kaachhe -
Milonraate phutbe je phul taar ke re beej bunbi naa ?

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ওরে, তোরা যারা শুনবি না” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ওরে, তোরা যারা শুনবি না” গানটি শুরু হয়:

ওরে, তোরা যারা শুনবি না
তোদের তরে আকাশ-’পরে নিত্য বাজে কোন্ বীণা॥
দূরের শঙ্খ উঠল বেজে, পথে বাহির হল সে যে,
দুয়ারে তোর আসবে কবে তার লাগি দিন গুনবি না?

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ওরে, তোরা যারা শুনবি না” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ওরে, তোরা যারা শুনবি না” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওরে, তোরা যারা শুনবি না” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ওরে, তোরা যারা শুনবি না” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান