অয়ি ভুবনমনোমোহিনী!

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

অয়ি ভুবনমনোমোহিনী!
অয়ি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী
জনকজননী-জননী!
নীলসিন্ধুজলধৌত চরণতল,
অনিলবিকম্পিত শ্যামল অঞ্চল,
অম্বরচুম্বিত ভাল হিমাচল,
শুভ্রতুষারকিরীটিনী!
প্রথম প্রভাত-উদয় তব গগনে,
প্রথম সামরব তব তপোবনে,
প্রথম প্রচারিত তব বনভবনে
জ্ঞানধর্ম কত কাব্যকাহিনী!
চিরকল্যাণময়ী তুমি ধন্য,
দেশবিদেশে বিতরিছ অন্ন,
জাহ্নবীযমুনা বিগলিত করুণা
পুণ্যপীযুষস্তন্যবাহিনী।

Transliteration in English

Oyi bhubanmonomohini ma,
Oyi nirmalosurjokarojjalo dharoni   janokojanonijanoni.
Nilsindhujalodhoutocharonotalo, anilbikampito-shyamalo-anchalo,
Ambarochumbitobhaalohimachalo shubhrotusharokiritini.
Prothamo probhate uday tabo gagone,    prothamo saamrobo tabo tapobone,
Protham prochaarito tabo banobhabone   gyanodharmo kato kaabbokaahini.
Chirokolyanmoyi tumi dhonyo,   deshbideshe bitorichho anno –
Janhobijamuna bigolito koruna punnopijusostannobaahini.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“অয়ি ভুবনমনোমোহিনী!” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“অয়ি ভুবনমনোমোহিনী!” গানটি শুরু হয়:

য়ি ভুবনমনোমোহিনী!
য়ি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী
জনকজননী-জননী!
নীলসিন্ধুজলধৌত চরণতল,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“অয়ি ভুবনমনোমোহিনী!” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“অয়ি ভুবনমনোমোহিনী!” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“অয়ি ভুবনমনোমোহিনী!” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“অয়ি ভুবনমনোমোহিনী!” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান