পাগলা হাওয়ার বাদল-দিনে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে
ওঠে। চেনাশোনার কোন্ বাইরে যেখানে পথ নাই
নাই রে সেখানে অকারণে যায়
ছুটে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে
ফিরে। যাবে না, যাবে
না— দেয়াল যত সব গেল
টুটে বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে—
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে।
Transliteration in English
Paagla haawar badolo-dine Paagol aamar mon jege otthe. Chenashonar kon baaire jekhane path naai naai re Sekhane akaarone jaay chute. Gharer mukhe aar ki re kono dino se jaabe phire. Jaabe na, jaabe na Dewal jato sab gelo tute. Bristi nesha bhara sondhyabela kon baloraamer aami chela, Aamar swapno ghire naache maatal jute - Jato maatal jute. Ja na chaaibar taai aaji chaai go, Ja na paaibar taai kotha paai go. Paabo na, paabo na, Mori asombhaber paaye maatha kute.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“পাগলা হাওয়ার বাদল-দিনে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে
ওঠে। চেনাশোনার কোন্ বাইরে যেখানে পথ নাই
কারণে যায়
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।