ফিরে চল্, ফিরে চল্, ফিরে চল মাটির টানে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
ফিরে চল্, ফিরে চল্, ফিরে চল মাটির টানে—
যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে।
যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে,
ডাক দিল যে গানে গানে।
দিক হতে ওই দিগন্তরে কোল রয়েছে পাতা,
জন্মমরণ তারি হাতের অলখ সুতোয় গাঁথা। ওর
হৃদয়-গলা জলের ধারা সাগর-পানে আত্মহারা রে
প্রাণের বাণী বয়ে আনে।
Transliteration in English
Phire chal, phire chal, phire chal, maatir taane - Je maati aanchol pete cheye achhe mukher paane. Jaar buk phete ei praan utthechhe, haasite jaar phul phutechhe re, Daak dilo je gaane gaane. Dik hote oi digantare kol royechhe paata, Janmomaron taari haater alakh sutoy gnaatha. Or hrioy-gola joler dhaara saagor-paane aatmohaara re Praaner baani boye aane.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ফিরে চল্, ফিরে চল্, ফিরে চল মাটির টানে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ফিরে চল্, ফিরে চল্, ফিরে চল মাটির টানে—
যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে।
যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে,
ডাক দিল যে গানে গানে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।