রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার

দেখা হয়েছে: 412

শিল্পী: শ্রীকান্ত আচার্য্যসুরকার: কানু ঘোষগীতিকার: শ্যামল গুপ্তবছর: 1951বিভাগ: আধুনিক

Bangla Lyrics

রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে আর
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার।।

ও নূপুর না বাজালে কারো বাঁশিতে
ও হাসি না মেশালে কারো হাসিতে।

তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে।
যদি কেউ না থাকে দেবার।।

এ জীবন না জড়ালে কারো জীবনে
এ স্বপন না ছড়ালে কারো স্বপনে।

রঙিন ঐ দিনগুলি কী এমন রবে।
সাড়া কেউ দিবে না যে আর। ।

Transliteration in English

ruper oi pradip jbele ki habe tomar
kache keu na ele ar
maner oi et madhu ken jameche
jadi keu na thake nebar।।
o nupur na bajale karo bashite
o hasi na meshale karo hasite।
tomar oi sonar phagun ki dam pabe।
jadi keu na thake debar।।
e jiban na jarale karo jibne
e sbapan na charale karo sbapne।
rangin oi dinguli ki eman rabe।
sara keu dibe na je ar। ।