রূপসাগরে ডুব দিয়েছি
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
রূপসাগরে ডুব দিয়েছি অরূপরতন আশা করি,
ঘাটে ঘাটে ঘুরব না আর ভাসিয়ে আমার জীর্ণ তরী॥
সময় যেন হয় রে এবার ঢেউ-খাওয়া সব চুকিয়ে দেবার,
সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে
রব মরি॥ যে গান কানে যায় না শোনা সে গান যেথায়
নিত্য বাজে প্রাণের বীণা নিয়ে যাব সেই অতলের
সভা-মাঝে। চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্না
কেঁদে নীরব যিনি তাঁহার পায়ে নীরব বীণা দিব ধরি॥
Transliteration in English
Rupsaagore dub diyechi aruparaton aasha kori, Ghaate ghaate ghurbo na aar bhaasiye aamar jirno tori. Samoy jeno hoy re ebar dheu khaawa sab chukiye debar, Sudhai ebar toliye giye amar hoye rabo mori. Je gaan kaane jaay na shona se gaan jethai nityo baaje Praaner bina niye jaabo sei atoler sabhamaajhe. Chirodiner surti bnedhe shesh gaane taar kaanna knede Nirab jini tnaahar paaye nirabo bina dibo dhori.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“রূপসাগরে ডুব দিয়েছি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
রূপরতন আশা করি,
ঘাটে ঘাটে ঘুরব না আর ভাসিয়ে আমার জীর্ণ তরী॥
সময় যেন হয় রে এবার ঢেউ-খাওয়া সব চুকিয়ে দেবার,
মর হয়ে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।