শক্তিরূপ হেরো তাঁর

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

শক্তিরূপ হেরো তাঁর,
আনন্দিত, অতন্দ্রিত,
ভূর্লোকে ভূবর্লোকে—
বিশ্বকাজে, চিত্তমাঝে
দিনে রাতে।
জাগো রে জাগো জাগো
উৎসাহে উল্লাসে—
পরান বাঁধো রে মরণহরণ
পরমশক্তি-সাথে॥
শ্রান্তি আলস বিষাদ
বিলাস দ্বিধা
বিবাদ দূর করো রে। চলো রে—চলো রে কল্যাণে,
চলো রে অভয়ে, চলো রে আলোকে,
চলো বলে।
দুখ শোক পরিহরি মিলো রে নিখিলে
নিখিলনাথে॥

Transliteration in English

Shaktirup hero, tnaar,
Aanandito, atondrito,
Bhurloke bhubarloke -
Bishwokaaje chittomaajhe
Dine raate.
Jaago re jaago jaago
Utshahe ullase -
Paran bnaadho re maronharan
Paramoshokti-saathe.
Shraanti alas bishad
Dur karo re.
Chalo re -  chalo re kolyane,
Chalo re abhaye, chalo re aaloke,
Chalo bale.
Dukho shoko porihori milo re nikhile
Nikhilonaathe.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“শক্তিরূপ হেরো তাঁর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“শক্তিরূপ হেরো তাঁর” গানটি শুরু হয়:

শক্তিরূপ হেরো তাঁর,
তন্দ্রিত,
ভূর্লোকে ভূবর্লোকে—
বিশ্বকাজে, চিত্তমাঝে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“শক্তিরূপ হেরো তাঁর” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“শক্তিরূপ হেরো তাঁর” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“শক্তিরূপ হেরো তাঁর” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“শক্তিরূপ হেরো তাঁর” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান