শুন, সখি, বাজই বাঁশি

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

শুন, সখি, বাজই বাঁশি।
শশিকরবিহ্বল নিখিল শূন্যতল এক হরষরসরাশি।
দক্ষিণপবনবিচঞ্চল তরুগণ, চঞ্চল
যমুনবারি। কুসুমসুবাস উদাস ভইল সখি উদাস
হৃদয় হমারি। বিগলিত মরম, চরণ খলিতগতি, শরম
ভরম গয়ি দূর। নয়ন বারিভর, গরগর অন্তর, হৃদয়
পুলকপরিপূর। কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি, সো
কি হমারি শ্যাম। গগনে গগনে ধ্বনিছে বাঁশরি সো
কি হমারি নাম। কত কত যুগ, সখি, পুণ্য করনু হম, দেবত করনু
ধেয়ান— তব্ ত মিলল, সখি, শ্যামরতন মম— শ্যাম পরানক
প্রাণ। শুনত শুনত তব্ মোহন বাঁশি জপত জপত তব্
নামে সাধ ভইল ময়্ প্রাণ মিলায়ব চাঁদ-উজল যমুনামে!
চলহ তুরিতগতি, শ্যাম চকিত অতি— ধরহ সখীজন-হাত।
নীদমগন মহী, ভয় ভর কছু নহি, ভানু চলে তব সাথ।

Transliteration in English

Shuna, sakhi, baajai baanshi.
Shashikarabeuhala nikhila shunyatala   ek harasharasaraashi.
Dakkhinapabanabichanchala torugana,   chanchala jamunabari.
Kusumasubasa udaas bhailo, sakhi   udaas hriday hamari.
Bigalita marama, charana khalitagati,   sharama bharama gai dur.
Nayana baaribhara, garagara antara,   hridaya pulakaparipur.
Kaha sakhi, kaha sakhi, minati raakha sakhi,   so ki hamari shyam.
Gagane gagane dhwanichhe baanshari    bajaay hamari naam.
Kato kato yuga sakhi, punnya karanu ham,   debata karanu deheyan -
Tab to milala, sakhi, shyamaratana mama -   shyama paraanaka praan.
Shunata shunata tab mohana baanshi,   japata japata tab naame
Saadh bhaila may praana milaayaba    chaand-ujala jamuname !
Chalaha turitagati, shyama chakita ati -   dharaha sakhijana haat.
Nidamagana mahi, bhaay dara kachu nahi,  bhaanu chale tabo saath.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“শুন, সখি, বাজই বাঁশি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“শুন, সখি, বাজই বাঁশি” গানটি শুরু হয়:

শুন, সখি, বাজই বাঁশি।
শশিকরবিহ্বল নিখিল শূন্যতল এক হরষরসরাশি।
দক্ষিণপবনবিচঞ্চল তরুগণ, চঞ্চল
যমুনবারি। কুসুমসুবাস উদাস ভইল সখি উদাস

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“শুন, সখি, বাজই বাঁশি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“শুন, সখি, বাজই বাঁশি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“শুন, সখি, বাজই বাঁশি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“শুন, সখি, বাজই বাঁশি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান