যে কাঁদনে হিয়া
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল। যে
বাঁধনে মোরে বাঁখিছে সে বাঁধনে তারে বাঁধিল। পথে
পথে তারে খুঁজিনু, মনে মনে তারে পূজিনু,
সে পূজার মাঝে লুকায়ে আমারেও সে যে সাধিল।
এসেছিল মন হরিতে মহাপারাবার পারায়ে।
ফিরিল না আর তরীতে, আপনারে গেল হারায়ে।
তারি আপনারই মাধুরী আপনারে করে চাতুরী,
ধরিবে কি ধরা দিবে সে কী ভাবিয়া ফাঁদ ফাঁদিল।
Transliteration in English
Je knaadone hiya knaadichhe se knaadone seo knaadilo. Je bnaadhone more bnaadhichhe se bnaadhone taare bnaadhilo. Pathe pathe taare khnujinu, mone mone taare pujinu, Se pujar maajhe lukaaye aamareo se je saadhilo. Esechhilo mono horite mahapaarabar paaraye. Phirilo na aar torite, aaponare gelo haaraye. Taari aaponaari maadhuri aaponare kore chaaturi, Dhoribe ki dhara dibe se ki bhaabiya phnaad phnaadilo.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যে কাঁদনে হিয়া” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল। যে
বাঁধনে মোরে বাঁখিছে সে বাঁধনে তারে বাঁধিল। পথে
পথে তারে খুঁজিনু, মনে মনে তারে পূজিনু,
সে পূজার মাঝে লুকায়ে আমারেও সে যে সাধিল।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।