সখী, বহে গেল বেলা

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা
এ কি আর ভালো লাগে।
আকুল তিয়াষ, প্রেমের পিয়াস,
প্রাণে কেন নাহি জাগে।
কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদির মিলন—
মধুর হুতাশে মধুর দহন
নিতি-নব অনুরাগে।
তরল কোমল নয়নের জল,
নয়নে উঠিবে ভাসি,
সে বিষাদনীরে নিবে যাবে ধীরে
প্রখর চপল হাসি।
উদাস নিশ্বাস আকুলি উঠিবে,
আশানিরাশায় পরান টুটিবে—
মরমের আলো কপোলে ফুটিবে
শরম-অরুণরাগে।

Transliteration in English

Sokhi bohe gelo bela shudhu haasikhela,
E ki aar bhaalo laage!
Aakul tiyash, premero piyas,
Praane keno naahi jaage!
Kobe aar hobe thaakite jibon
Aankhite aankhite modir milon,
Modhur hutashe modhur dahon,
Niti-nabo onurage.
Tarol komol nayoner jol
Nayone uthibe bhaasi.
Se bisad-nire nibe jaabe dhire
Prokhar chapol haasi.
Udas nishwas aakuli uthibe,
Aasha-nirashay poran tutibe,
Maromer aalo kapole phutibe
Sharomo-aruno-raage.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সখী, বহে গেল বেলা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“সখী, বহে গেল বেলা” গানটি শুরু হয়:

সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা
এ কি আর ভালো লাগে।
আকুল তিয়াষ, প্রেমের পিয়াস,
প্রাণে কেন নাহি জাগে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“সখী, বহে গেল বেলা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“সখী, বহে গেল বেলা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সখী, বহে গেল বেলা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“সখী, বহে গেল বেলা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান