সুন্দর হৃদিরঞ্জন তুমি

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার,
তুমি অনন্ত নববসন্ত অন্তরে আমার।
নীল অম্বর চুম্বননত, চরণে ধরণী মুগ্ধ নিয়ত,
অঞ্চল ঘেরি সঙ্গীত যত গুঞ্জরে শতবার।
ঝলকিছে কত ইন্দুকিরণ, পুলকিছে ফুলগন্ধ—
চরণভঙ্গে ললিত অঙ্গে চমকে চকিত ছন্দ।
ছিঁড়ি মর্মের শত বন্ধন তোমা-পানে ধায় যত ক্রন্দন—
লহো হৃদয়ের ফুলচন্দন বন্দন-উপহার।

Transliteration in English

Sundaro hridiranjano tumi nandanphulohar,
Tumi anonto nabobasanto antore aamar.
Nil ambar chumbanrato, charone dharoni mughdho niyato,
Anchal gheri songito jato gunjare shatobar.
Jhalkichhe kato indukirano, pulakichhe phulogandho -
Charanobhange lolito ange chamoke chakito chhando.
Chniri marmero shato bandhano tomapaane dhaay jato kradhano -
Laho hridayer phulochandano bandhano-upohaar.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সুন্দর হৃদিরঞ্জন তুমি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“সুন্দর হৃদিরঞ্জন তুমি” গানটি শুরু হয়:

সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার,
ন্তরে আমার।
ম্বর চুম্বননত, চরণে ধরণী মুগ্ধ নিয়ত,
ঞ্চল ঘেরি সঙ্গীত যত গুঞ্জরে শতবার।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“সুন্দর হৃদিরঞ্জন তুমি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“সুন্দর হৃদিরঞ্জন তুমি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সুন্দর হৃদিরঞ্জন তুমি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“সুন্দর হৃদিরঞ্জন তুমি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান