তোমার হাতের রাখীখানি
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে
সূর্য যেমন ধরার করে আলোক-রাখী জড়ায় প্রাতে॥
তোমার আশিস আমার কাজে সফল হবে বিশ্ব-মাঝে,
জ্বলবে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে॥
কর্ম করি যে হাত লয়ে কর্মবাধন তারে
বাঁধে। ফলের আশা শিকল হয়ে জড়িয়ে ধরে জটিল
ফাঁদে। তোমার রাখী বাঁধো আঁটি— সকল বাঁধন যাবে কাটি,
কর্ম তখন বীণার মতন বাজবে মধুর মূর্ছনাতে॥
Transliteration in English
Tomaar haater rakhikhani bnaadho aamar dokhin-haate Surjo jemon dharaar kare aalok-raakhi joray prate. Tomar aashish aamar kaaje saphal habe bishwa maajhe, Jwalbe tomar dipta shikha aamar sakol bedonate. Karmo kori je haat loye karmabnaadhan taare baadhe. Pholer aasha shikol hoye joriye dhare jatil phaade. Tomar rakhi bnaadho aanti sakol baadhan jaabe kaati, Karmo takhan binar moton baajbe modhur murchhonaate.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমার হাতের রাখীখানি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে
সূর্য যেমন ধরার করে আলোক-রাখী জড়ায় প্রাতে॥
তোমার আশিস আমার কাজে সফল হবে বিশ্ব-মাঝে,
জ্বলবে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।