তোমার কটি-তটের ধটি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া—
কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া।
বিহানবেলা আঙিনাতলে এসেছ তুমি কী খেলাছলে—
চরণ দুটি চলিতে ছুটি পড়িছে ভাঙিয়া।
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া।
কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি—
দুয়ার-পাশে জননী হাসে হেরিয়া
নাচনি। তাথেই-থেই তালির সাথে কাঁকন বাজে মায়ের হাতে—
রাখাল-বেশে ধরেছ হেসে বেণুর পাঁচনি।
কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি।
নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা,
তপন-শশী হেরিছে বসি তোমার সাজনা।
ঘুমাও যবে মায়ের বুকে আকাশ চেয়ে রহে ও মুখে,
জাগিলে পরে প্রভাত করে নয়ন-মাজনা।
নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা।
Transliteration in English
Tomar koti-tater dhati ke dilo rangiya - Komal gaye dilo paraye rongin angiya Bihanbela anginatale esechhe tumi ki khelachhale - Charan duti cholite chhuti porichhe bhangiya. Tomar koti-tater dhati ke dilo rangiya Kiser sukhe sahas mukhe nachichho bachhani - Duar-paashe janoni haase heriya naachani. Taathei-thei taalir saathe knaakan baaje maayer haate - Raakhal-beshe dhorechho hese benur pnaachani. Kiser sukhe sahaas mukhe naachichha baachhani. Nikhil shone aakul-mone nupur-baajna, Tapon-shoshi herichhe bosi tomar saajona. Ghumao jabe maayer buke aakash cheye rahe o mukhe, Jaagile pare probhat kare nayan-maajna Nikhil shone aakul-mone nupur-baajna.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমার কটি-তটের ধটি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া—
কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া।
বিহানবেলা আঙিনাতলে এসেছ তুমি কী খেলাছলে—
চরণ দুটি চলিতে ছুটি পড়িছে ভাঙিয়া।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।