তোর আপন জনে ছাড়বে
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
তোর আপন জনে ছাড়বে তোরে,
তা ব’লে ভাবনা করা চলবে
না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে,
হয়তো রে ফল ফলবে
না॥ আসবে পথে আঁধার নেমে, তাই ব’লেই কি রইবি থেমে— ও
তুই বারে বারে জ্বালবি বাতি,
হয়তো বাতি জ্বলবে না॥
শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী—
হয়তো তোমার আপন ঘরে
পাষাণ হিয়া গলবে
না। বদ্ধ দুয়ার দেখলি ব’লে অমনি কি তুই আসবি
চলে— তোরে বারে বারে ঠেলতে
হবে, হয়তো দুয়ার টলবে না॥
Transliteration in English
Tor aapon jane chhaarbe tore, Ta bole bhaabna kara cholbe na. O tor aashalata porbe chhnire, Hoyto re phal pholbe na. Aasbe pathe aandhar neme taai bolei ki roibi theme – O tui baare baare jwaalbi baati Hoyto baati jwalbe na. Sune tomar mukher baani aasbe ghire boner praani Hoyto tomar aapon ghore Paashan hiya golbe na. Baddho duar dekhli bole omni ki tui aasbi chole Tore baare baare thelte habe Hoyto duar tolbe na.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোর আপন জনে ছাড়বে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তোর আপন জনে ছাড়বে তোরে,
তা ব’লে ভাবনা করা চলবে
না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে,
হয়তো রে ফল ফলবে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।