খাঁচার পাখি ছিল

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল
বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার
মনে। বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে।’
খাঁচার পাখি বলে, ‘বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে।’
বনের পাখি বলে, ‘না, আমি শিকলে ধরা নাহি দিব।’
খাঁচার পাখি বলে, ‘হায়, আমি কেমনে বনে বাহিরিব।’
বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত,
খাঁচার পাখি গাহে শিখানো বুলি তার— দোঁহার ভাষা দুইমত। বনের
পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি।’
খাঁচার পাখি বলে, ‘বনের পাখি ভাই, খাঁচার গান লহো শিখি।’
বনের পাখি বলে, ‘না, আমি শিখানো গান নাহি চাই।’
খাচার পাখি বলে, ‘হায় আমি কেমনে বনগান গাই।’
বনের পাখি বলে, ‘আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার।’
খাঁচার পাখি বলে, ‘খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারি ধার।’
বনের পাখি বলে, ‘আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে।’
খাচার পাখি বলে, ‘নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে।’
বনের পাখি বলে, ‘না, সেথা কোথায় উড়িবারে পাই!’
খাচার পাখি বলে, ‘হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই।’
এমনি দুই পাখি দোঁহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়।
খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়।
দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়।
দুজনে একা একা ঝাপটি মরে পাখা— কাতরে কহে, ‘কাছে আয়!’
বনের পাখি বলে, ‘না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার!’
খাঁচার পাখি বলে, ‘হায়, মোর শকতি নাহি উড়িবার।’

Transliteration in English

Khnaachar paakhi chhilo sonar khnaachatite,    boner paakhi chhilo bone.
Ekoda ki koriya milano holo dnohe,    ki chhilo bidhatar mone.
Boner paakhi bale,  'Khnaachar paakhi bhai , bonete jaai dnohe mile.'
Khnaachar paakhi bale ,  'Boner paakhi aay,khnaachaay thaaki niribile.'
Boner paakhi bale,  'Na, aami shikale dhara naahi dibo.'
Khnaachar paakhi bale,  'Haay, aami kemone bone baahiribo.'

Boner paakhi gaahe baahire bosi bosi  boner gaan chhilo jato,
Khnaachar paakhi gaahe shikahano buli taar -  dnohar bhaasa duimoto.
Boner paakhi bale  'Khnaachar paakhi bhaai, boner gaan gaao dekhi.'
Khnaachar paakhi bale, 'Boner paakhi bhaai, khnaachar gaan laho shikhi.'
Boner paakhi bale,  'Na aami shikhano gaan naahi chaai.'
Khnaachar paakhi bale,  'Haay aami  kemone bonogaan gaai.'

Boner paakhi bale,  'Aakash ghano nil kothao baadha naahi taar.'
Khnaachar paakhi bale,  'khnaachati poripati kemon dhaaka chaaridhar.'
Boner paakhi bale,  'Aapona chhaari daao  megher maajhe ekebare.'
Khnaachar paakhi bale,  'Nirala kone bose bnaadhiya raakho aaponare.'
Boner paakhi bale  'Na, setha kothaay uribare paai !'
Khnaachar paakhi bale,   'Haay, meghe kothaay bosibar thnaai.'

Emni dui paakhi dohare bhaalobase, tobuo kaachhe naahi paay.
Khnaachar phaanke phaanke paroshe mukhe mukhe, nirabe chokhe chokhe chaay.
Dujone keho kare bujhite naahi paare ,   bujhate naare aaponaay.
Dujone eka eka jhaapoti more paakha   kaatore kaahe,  'Kaachhe aay !'
Boner paakhi bale,  'Na, kabe khnaachaay rudhi dibe dwaar !'
Khnaachar paakhi bale,  'Haay, mor shakoti naahi uribar !'

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“খাঁচার পাখি ছিল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“খাঁচার পাখি ছিল” গানটি শুরু হয়:

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল
বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার
মনে। বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে।’
খাঁচার পাখি বলে, ‘বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে।’

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“খাঁচার পাখি ছিল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“খাঁচার পাখি ছিল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“খাঁচার পাখি ছিল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“খাঁচার পাখি ছিল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান