ওগো এলে কি শ্যামল পিয়া কাজল মেঘে
দেখা হয়েছে: 105
Bangla Lyrics
ওগো এলে কি শ্যামল পিয়া কাজল মেঘে
চাঁচর চিকুর ওড়ে পবন বেগে।।
তোমার লাবণী ঝ’রে
পড়িছে অবনী ’পরে
কদম শিহরে কর-পরশ লেগে।।
তড়িৎ ত্বরিত পায়ে
বিরহী-আঁখির ছায়ে তরাসে লুকায়,
চলিতে পথের মাঝে
ঝুমুর ঝুমুর বাজে নূপুর দু’পায়।
অশনি হানার ছলে
প্রিয়ারে ধরাও গলে,
রাতের মুকুল কাঁদে কুসুমে জেগে’।।
তাল: কাহার্বা
Transliteration in English
ogo ele ki shjamal piya kajal meghe chachar chikur ore paban bege।। tomar labni jh’re pariche obni ’pare kadam shihre kar-parash lege।। tariৎ tbarit paye birhi-akhir chaye tarase lukay, chalite pather majhe jhumur jhumur baje nupur du’pay। oshni hanar chale priyare dharao gale, rater mukul kade kusume jege’।। tal: kaharba