বলেছিলে তুমি তীর্থে আসিবে
দেখা হয়েছে: 7.4K
Bangla Lyrics
বলেছিলে তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে।
তুমি আসিলে না, (হায়!) আশার সূর্য ডুবিল সাগর-নীরে।।
চলে যাই যদি, চিরদিন মনে
তোমার সে-কথা রহিবে স্মরণে
শুধু সেই কথা শোনার লাগিয়া হয়তো আসিব ফিরে।।
শুধু সেই আশে হয়তো এ তনু মরণে হবে না লীন
পথ চেয়ে চেয়ে, তব নাম গেয়ে বাজাব বিরহ-বীণ।
হের গো, আমার যাবার সময় হলো
তোমার সে-কথা মিথ্যা হবে না বলো,
কোন শুভক্ষণে নিমেষের তরে জড়াবে কন্ঠ ঘিরে।।
Transliteration in English
balechile tumi tirthe asibe amar tanur tire। tumi asile na, (hay!) ashar surj dubil sagar-nire।। chale jai jadi, chirdin mane tomar se-katha rahibe smarne shudhu sei katha shonar lagiya hayto asib phire।। shudhu sei ashe hayto e tanu marne habe na lin path cheye cheye, tab nam geye bajab birah-bin। her go, amar jabar samay halo tomar se-katha mithja habe na balo, kon shubhakshne nimesher tare jarabe kanth ghire।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বলেছিলে তুমি তীর্থে আসিবে” গানটি কে গেয়েছেন?
“বলেছিলে তুমি তীর্থে আসিবে” গানটির শিল্পী: সুমন হাফিজ। সুমন হাফিজ এর আরও বাংলা গানের কথা দেখুন।
“বলেছিলে তুমি তীর্থে আসিবে” গানটি কোন অ্যালবামের?
এই গানটি নজরুল সঙ্গীত – ভলিউম ১ অ্যালবামে প্রকাশিত হয়েছিল। প্রকাশের বছর: 2012।
“বলেছিলে তুমি তীর্থে আসিবে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম।
“বলেছিলে তুমি তীর্থে আসিবে” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বলেছিলে তুমি তীর্থে আসিবে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।