নীল আকাশের কোণে কোণে ঐ বুঝি

দেখা হয়েছে: 63

Bangla Lyrics

নীল আকাশের কোণে কোণে ঐ বুঝি আজ শিহর লাগে আহা।
শাল-পিয়ালের বনে বনে কেমন যেন কাঁপন জাগে আহা।।
সুদূরে কার পায়ের ধ্বনি গণি গণি দিন-রজনী
ধরণী তার চরণ মাগে আহা।।

দখিন-হাওয়া ক্ষণে ক্ষণে কেন ডাকিস “জাগো জাগো’।
ফিরিস মেতে শিরীষবনে, শোনাস কানে কোন্‌ কথা গো।
শূন্যে তোমার ওগো প্রিয় উত্তরীয় উড়ল কি ও
রবির আলো রঙিন রাগে আহা।।

Transliteration in English

nil akasher kone kone oi bujhi aj shihar lage aha।
shal-piyaler bane bane keman jen kapan jage aha।।
sudure kar payer dhbani gani gani din-rajni
dharni tar charan mage aha।।
dakhin-haoa kshane kshane ken dakis “jago jago’।
phiris mete shirishabne, shonas kane kon katha go।
shunje tomar ogo priy uttriy ural ki o
rabir alo rangin rage aha।।