এক ফাগুনের গান সে আমার আর ফাগুনের কূলে কূলে

দেখা হয়েছে: 28

Bangla Lyrics

এক ফাগুনের গান সে আমার আর ফাগুনের কূলে কূলে
কার খোঁজে আজ পথ হারালো নতুন কালের ফুলে ফুলে॥
শুধায় তারে বকুল-হেনা, ‘কেউ আছে কি তোমার চেনা।’
সে বলে, ‘হায় আছে কি নাই
না বুঝে তাই বেড়াই ভুলে
নতুন কালের ফুলে ফুলে।’
এক ফাগুনের মনের কথা আর ফাগুনের কানে কানে
গুঞ্জরিয়া কেঁদে শুধায়, ‘মোর ভাষা আর কেই বা জানে।’
আকাশ বলে, ‘কে জানে সে কোন্‌ ভাষা যে বেড়ায় ভেসে।’
‘হয়তো জানি’ ‘হয়তো জানি’
বাতাস বলে দুলে দুলে
নতুন কালের ফুলে ফুলে॥

রাগ: বসন্ত-বাহার-খাম্বাজ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ চৈত্র, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ মার্চ, ১৯২২
রচনাস্থান: শিলাইদহ

Transliteration in English

ek phaguner gan se amar   ar phaguner kule kule
kar khoje aj path haralo   natun kaler phule phule॥
shudhay tare bakul-hena,   ‘keu ache ki tomar chena।’
se bale, ‘hay ache ki nai
na bujhe tai berai bhule
natun kaler phule phule।’
ek phaguner maner katha   ar phaguner kane kane
gunjriya kede shudhay,   ‘mor bhasha ar kei ba jane।’
akash bale, ‘ke jane se   kon bhasha je beray bhese।’
‘hayto jani’ ‘hayto jani’
batas bale dule dule
natun kaler phule phule॥
rag: basant-bahar-khambaj
tal: teora
rachnakal (banggabd): 14 choitr, 1328
rachnakal (khrishtabd): 28 march, 1922
rachnasthan: shilaidah