এই কথাটাই ছিলেম ভুলে–
দেখা হয়েছে: 32
Bangla Lyrics
এই কথাটাই ছিলেম ভুলে–
মিলব আবার সবার সাথে ফাল্গুনের এই ফুলে ফুলে॥
অশোক বনে আমার হিয়া ওগো নূতন পাতায় উঠবে জিয়া,
বুকের মাতন টুটবে বাঁধন যৌবনেরই কূলে কূলে
ফাল্গুনের এই ফুলে ফুলে॥
বাঁশিতে গান উঠবে পূরে
নবীন-রবির-বাণী-ভরা আকাশবীণার সোনার সুরে।
আমার মনের সকল কোণে ওগো ভরবে গগন আলোক-ধনে,
কান্নাহাসির বন্যারই নীর উঠবে আবার দুলে দুলে
ফাল্গুনের এই ফুলে ফুলে॥
রাগ: পিলু-বারোয়াঁ
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ফাল্গুন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ ফেব্রুয়ারি, ১৯১৫
রচনাস্থান: সুরুল
Transliteration in English
ei kathatai chilem bhule– milab abar sabar sathe phalguner ei phule phule॥ oshok bane amar hiya ogo nutan patay uthbe jiya, buker matan tutbe badhan joubnerai kule kule phalguner ei phule phule॥ bashite gan uthbe pure nabin-rabir-bani-bhara akashbinar sonar sure। amar maner sakal kone ogo bharbe gagan alok-dhane, kannahasir banjarai nir uthbe abar dule dule phalguner ei phule phule॥ rag: pilu-baroa tal: shashthi rachnakal (banggabd): 13 phalgun, 1321 rachnakal (khrishtabd): 25 phebruyari, 1915 rachnasthan: surul