ঝরা পাতা গো, আমি তোমারি দলে
দেখা হয়েছে: 67
Bangla Lyrics
ঝরা পাতা গো, আমি তোমারি দলে।
অনেক হাসি অনেক অশ্রুজলে
ফাগুন দিল বিদায়মন্ত্র আমার হিয়াতলে।।
ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে
শেষের বেশে সেজেছ তুমি কি এ।
খেলিলে হোলি ধূলায় ঘাসে ঘাসে
বসন্তের এই চরম ইতিহাসে।
তোমারি মতো আমারো উত্তরী
আগুন-রঙে দিয়ো রঙিন করি–
অস্তরবি লাগাক পরশমণি
প্রাণের মম শেষের সম্বলে
Transliteration in English
jhara pata go, ami tomari dale। onek hasi onek oshrujle phagun dil bidayamantr amar hiyatle।। jhara pata go, basnti rang diye shesher beshe sejech tumi ki e। khelile holi dhulay ghase ghase basnter ei charam itihase। tomari mato amaro uttri agun-range diyo rangin kari– ostarbi lagak parashamni praner mam shesher samble