জানতে হয় আদম ছফির আদ্য

দেখা হয়েছে: 986

শিল্পী: ফরিদা পারভীনসুরকার: ফকির লালন সাইগীতিকার: ফকির লালন সাইবিভাগ: লালন

Bangla Lyrics

জানতে হয় আদম ছফির আদ্য কথা
না দেখে আজাজিল সেরূপ
কীরূপ আদম গঠলেন সেথা

আনিয়ে জেদ্দার মাটি
… গঠলেন বোরখা পরিপাটি
মিথ্যা নয় সে কথা খাঁটি
কোন চিজে তার গঠলেন আত্মা

সেই যে আদমের ধড়ে
অনন্ত কুঠরি গড়ে
মাঝখানে হাতনে কল জুড়ে
কীর্তিকর্মা বসলেন সেথা

আদমি হইলে আদম চেনে
ঠিক নামায় সে দেল-কোরানে
লালন কয় সিরাজ সাঁইর গুণে
আদম অধর ধরার সুতা

Transliteration in English

jante hay adam chaphir adj katha
na dekhe ajajil serup
kirup adam gathlen setha
aniye jeddar mati
… gathlen borkha paripati
mithja nay se katha khati
kon chije tar gathlen atma
sei je admer dhare
onant kuthri gare
majhkhane hatne kal jure
kirtikrma baslen setha
admi haile adam chene
thik namay se del-korane
lalan kay siraj sair gune
adam odhar dharar suta