আমায় চরণ ছাড়া করো না হে

দেখা হয়েছে: 1.1K

Bangla Lyrics

আমায় চরণ ছাড়া কোরো না হে
দয়াল হরি।
পাপ করি পামরা বটে
দোহায় দিই তোমারি।।

অনিত্য সুখে সর্ব ঠাঁই,
তাই দিয়ে জীব ভোলাও গো সাঁই।
তবে কেন চরণ দিতে
করো হে চাতুরী।।

চরণের ঐ যোগ্য মনো নয়,
তথাপি মন রাঙা চরণ চাই।
দয়াল চাঁদের দয়া হলে
যেতো অসুখ সারি।।

ক্ষম অধীন দাসের অপরাধ
শীতল চরণ দাও হে দ্বীননাথ
লালন বলে ঘুরাইও না,
হে মায়াচারী…

Transliteration in English

amay charan chara koro na he
dayal hari।
pap kari pamra bate
dohay dii tomari।।
onitj sukhe sarb thai,
tai diye jib bholao go sai।
tabe ken charan dite
karo he chaturi।।
charner oi jogj mano nay,
tathapi man ranga charan chai।
dayal chader daya hale
jeto osukh sari।।
ksham odhin daser opradh
shital charan dao he dbinnath
lalan bale ghuraio na,
he mayachari…