এরা সুখের লাগি চাহে প্রেম
দেখা হয়েছে: 198
Bangla Lyrics
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না।
শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা।
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।।
তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ
তাই মান অভিমান তাই এত হায় হায়।
প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়।।
সখী চলো গেল নিশি স্বপন ফুরালো
মিছে আর কেন বলো।
শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল, সখী চলো।
প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান।
এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রুজল।।
Transliteration in English
era sukher lagi chahe prem, prem mele na। shudhu sukh chale jay emni mayar chalna। era bhule jay, kare chere kare chay।। tai kede kate nishi, tai dahe pran tai man obhiman tai et hay hay। preme sukh dukh bhule tabe sukh pay।। sakhi chalo gel nishi sbapan phuralo miche ar ken balo। shashi ghumer kuhak niye gel ostachal, sakhi chalo। premer kahini gan haye gel obsan। ekhan keh hase keh base phele oshrujal।।