মনে কী দ্বিধা রেখে গেলে চলে

দেখা হয়েছে: 317

Bangla Lyrics

মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি–
কী কথা ছিল যে মনে ॥

তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে–
আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি,
তুমি আছ দূর ভুবনে ॥

আকাশে উড়িছে বকপাঁতি,
বেদনা আমার তারি সাথি ।
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই,
সে কি রয়ে গেল গো
সিক্ত যূথীর গন্ধবেদনে ॥

Transliteration in English

mane ki dbidha rekhe gele chale
se din bhara sajhe,
jete jete duyar hate
ki bhebe phirale mukhkhani–
ki katha chil je mane ॥
tumi se ki hese gele akhikone–
ami base base bhabi niye kampit hridaykhani,
tumi ach dur bhubne ॥
akashe uriche bakpati,
bedna amar tari sathi ।
barek tomay shudhabare chai
bidaykale ki bal nai,
se ki raye gel go
sikt juthir gandhbedne ॥