কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে
দেখা হয়েছে: 36
Bangla Lyrics
কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে
সে তো আজকে নয় সে আজকে নয় ।
ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে
সে তো আজকে নয় সে আজকে নয় ।।
ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়
তেমনি ক’রে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে
সে তো আজকে নয় সে আজকে নয় ।।
কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে
কোন্ আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে-
সে তো আজকে নয় সে আজকে নয় ।
পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি
তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে
সে তো আজকে নয় সে আজকে নয় ।।
Transliteration in English
kabe ami bahir halem tomari gan geye se to ajke nay se ajke nay । bhule gechi kabe theke aschi tomay cheye se to ajke nay se ajke nay ।। jharna jeman bahire jay, jane na se kahare chay temni k’re dheye elem jibandhara beye se to ajke nay se ajke nay ।। katai name dekechi je, katai chabi ekechi je kon annde chalechi tar thikana na peye- se to ajke nay se ajke nay । pushp jeman alor lagi na jene rat katay jagi temni tomar ashay amar hriday ache cheye se to ajke nay se ajke nay ।।