ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে।
দেখা হয়েছে: 55
Bangla Lyrics
ওরে সাবধানী পথিক, বারেক
পথ ভুলে মরো ফিরে ।
খোলা আঁখি-দুটো অন্ধ করে দে
আকুল আঁখির নীরে ।।
সে ভোলা পথের প্রান্তে রয়েছে
হারানো হিয়ার কুঞ্জ,
ঝ’রে প’ড়ে আছে কাঁটা-তরুতলে
রক্তকুসুমপুঞ্জ-
সেথা দুই বেলা ভাঙা-গড়া-খেলা
অকূলসিন্ধুতীরে ।।
অনেক দিনের সঞ্চয় তোর
আগুলি আছিস বসে,
ঝড়ের রাতের ফুলের মতন
ঝরুক পড়ুক খসে ।
আয় রে এবার সব-হারাবার
জয়মালা পরো শিরে ।।
Transliteration in English
ore sabdhani pathik, barek path bhule maro phire । khola akhi-duto ondh kare de akul akhir nire ।। se bhola pather prante rayeche harano hiyar kunj, jh’re p’re ache kata-tarutle raktkusumpunj- setha dui bela bhanga-gara-khela okulsindhutire ।। onek diner sanchay tor aguli achis base, jharer rater phuler matan jharuk paruk khase । ay re ebar sab-harabar jaymala paro shire ।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে।” গানটি কে গেয়েছেন?
“ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে।” গানটির শিল্পী: মান্না দে। মান্না দে এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে।” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে।” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে।” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।