সুখের মাঝে তোমায় দেখেছি
দেখা হয়েছে: 213
Bangla Lyrics
সুখের মাঝে তোমায় দেখেছি,
দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভ’রে।
হারিয়ে তোমায় গোপন রেখেছি,
পেয়ে আবার হারাই মিলন-ঘোরে।
চিরজীবন আমার বীণা-তারে
তোমার আঘাত লাগল বারে বারে,
তাই তো আমার নানা সুরের তানে
তোমার পরশ প্রাণে নিলেম ধ’রে।
আজ তো আমি ভয় করি নে আর
লীলা যদি ফুরায় হেথাকার।
নূতন আলোয় নূতন অন্ধকারে
লও যদি বা নূতন সিন্ধুপারে
তবু তুমি সেই তো আমার তুমি,
আবার তোমায় চিনব নূতন ক’রে।
Transliteration in English
sukher majhe tomay dekhechi, duhkhe tomay peyechi pran bh’re। hariye tomay gopan rekhechi, peye abar harai milan-ghore। chirjiban amar bina-tare tomar aghat lagal bare bare, tai to amar nana surer tane tomar parash prane nilem dh’re। aj to ami bhay kari ne ar lila jadi phuray hethakar। nutan aloy nutan ondhkare lao jadi ba nutan sindhupare tabu tumi sei to amar tumi, abar tomay chinab nutan k’re।