এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি

দেখা হয়েছে: 22

Bangla Lyrics

এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি
বিজন ঘরের কোণে, এসো গো।
নামিল শ্রাবণসন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে॥
আনো বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায় যূথীমালিকার মৃদু গন্ধে–
নীলবসন-অঞ্চল-ছায়া
সুখরজনী-সম মেলুক মনে॥
হারিয়ে গেছে মোর বাঁশি,
আমি কোন্‌ সুরে ডাকি তোমারে।
পথে চেয়ে-থাকা মোর দৃষ্টিখানি
শুনিতে পাও কি তাহার বাণী–
কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে॥

Transliteration in English

eso go, jbele diye jao pradipkhani
bijan gharer kone, eso go।
namil shrabanasndhja, kalo chaya ghanay bane bane॥
ano bismay mam nibhrit pratikshay juthimalikar mridu gandhe–
nilabasan-onchal-chaya
sukharajni-sam meluk mane॥
hariye geche mor bashi,
ami kon sure daki tomare।
pathe cheye-thaka mor drishtikhani
shunite pao ki tahar bani–
kampit baksher parash mele ki sajal samirne॥