আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়

দেখা হয়েছে: 22

Bangla Lyrics

আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়।
সুখের বাসা ভেঙে ফেলবি আয়।
মিলনমালার আজ বাঁধন তো টুটবে,
ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে,
উধাও মনের পাখা মেলবি আয়॥
অস্তগিরির ওই শিখরচূড়ে
ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে।
কালবৈশাখীর হবে যে-নাচন,
সাথে নাচুক তোর মরণবাঁচন,
হাসি কাঁদন পায়ে ঠেলবি আয়॥

Transliteration in English

aj khela bhangar khela khelbi ay।
sukher basa bhenge phelbi ay।
milanmalar aj badhan to tutbe,
phagun-diner aj sbapan to chutbe,
udhao maner pakha melbi ay॥
ostgirir oi shikharchure
jharer megher aj dhbaja ure।
kalboishakhir habe je-nachan,
sathe nachuk tor maranbachan,
hasi kadan paye thelbi ay॥