হারে রে রে রে রে আমায়
দেখা হয়েছে: 36
Bangla Lyrics
হারে রে রে রে রে,
আমায় ছেড়ে দে রে, দে রে
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে।।
ঘনশ্রাবণধারা যেমন বাঁধনহারা,
বাদল-বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে।।
হারে রে রে রে রে,
আমায় রাখবে ধ’রে কে রে
দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে,
বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে,
অট্টহাস্যে সকল বিঘ্ন-বাধার বক্ষ চেরে।।
Transliteration in English
hare re re re re, amay chere de re, de re jeman chara baner pakhi maner annde re।। ghanshrabandhara jeman badhanhara, badal-batas jeman dakat akash lute phere।। hare re re re re, amay rakhbe dh’re ke re dabanler nachan jeman sakal kanan ghere, bajr jeman bege garje jharer meghe, otthasje sakal bighn-badhar baksh chere।।