কে তুমি ত্নন্দ্রাহরণী
দেখা হয়েছে: 235
Bangla Lyrics
কে তুমি কে তুমি!
কে তুমি ত্নন্দ্রাহরণী।
দাঁড়িয়ে আমার চোখের আগে
রাঙ্গালে এ মন পুস্পরাগে
কে গো চম্পাবরণী।।
আজ তোমায় দেখে হলো মনে
তুমি ছিলে মনের কোনে।
তোমার ডাকেই কূল হারালো।
আমার স্বপ্নতরণী।।
তুমি বোঝ নাকি।
তুমি বোঝ নাকি।
প্রাণের বিরাম জানে না আমার বনের পাখী
তুমি শোন তা কি
ওই ভ্রমর আঁখির গুঞ্জরণে
ফুল ফোটে তাই মন পবনে।
মিলন মায়ায় হয় একাকার।
সাধের স্বর্গধরণী।।
Transliteration in English
ke tumi ke tumi! ke tumi tnandraharni। dariye amar chokher age ranggale e man pusprage ke go champabarni।। aj tomay dekhe halo mane tumi chile maner kone। tomar dakei kul haralo। amar sbapnatarni।। tumi bojh naki। tumi bojh naki। praner biram jane na amar baner pakhi tumi shon ta ki oi bhramar akhir gunjarne phul phote tai man pabne। milan mayay hay ekakar। sadher sbargadharni।।