কথা দাও আবার আসবে
দেখা হয়েছে: 233
Bangla Lyrics
কথা দাও কথা দাও আবার আসবে
কথা দাও আবার আসবে
এমনি করে ভালোবাসবে
দিন যাক সেই ভরসায়।।
এ বরষা হয় হোক সারা।
থেমে যাক এই বারিধারা
আবার নদীর কূল ভাসবে।
একদিন নব বরষায়
দিন যাক সেই ভরসায়।।
শুধু এই কথাটুকু নিয়ে।
এ বিদায় দেবো খুশী হয়ে।
আবার নয়ন দু’টি হাসবে।
স্বপ্নের এক দূরাশায়
দিন যাক সেই ভরসায়।।
Transliteration in English
katha dao katha dao abar asbe katha dao abar asbe emni kare bhalobasbe din jak sei bharsay।। e barsha hay hok sara। theme jak ei baridhara abar nadir kul bhasbe। ekdin nab barshay din jak sei bharsay।। shudhu ei kathatuku niye। e biday debo khushi haye। abar nayan du’ti hasbe। sbapner ek durashay din jak sei bharsay।।