তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই,
কতই কী চাই
দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই ॥
সে-সব চাওয়া সুখে দুখে
ভেসে বেড়ায় কেবল মুখে,
গভীর বুকে
যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই ॥
বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে
ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে।
একটি চাওয়া ভিতর হতে
ফুটবে তোমার ভোর-আলোতে
প্রাণের স্রোতে
অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই ॥
Transliteration in English
tomar dbare ken asi bhulei je jai, katai ki chai diner sheshe ghare ese lajja je pai ॥ se-sab chaoa sukhe dukhe bhese beray kebal mukhe, gabhir buke je chaoati gopan tahar katha je nai ॥ basna sab badhan jen kurir gaye phete jabe, jhare jabe dakhin-baye। ekti chaoa bhitar hate phutbe tomar bhor-alote praner srote ontre sei gabhir asha baye berai ॥