আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে
দেখা হয়েছে: 13
Bangla Lyrics
আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে
তোমার ভাবনা তারার মতন রাজে ।।
নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে
না-দেখা ফুলের গোপন গন্ধ ফিরে,
লুকায় বেদনা অঝরা অশ্রুনীরে-
অশ্রুত বাঁশি হৃদয়গহনে বাজে ।।
ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান
তোমায় আমার গান ।
পরানের সাজি সাজাই খেলার ফুলে
জানি না কখন নিজে বেছে লও তুলে
অলখ আলোক নীরবে দুয়ার খুলে
প্রাণের পরশ দিয়ে যাও মোরে কাজে
Transliteration in English
amar na bala banir ghan jaminir majhe tomar bhabna tarar matan raje ।। nibhrit maner baner chayati ghire na-dekha phuler gopan gandh phire, lukay bedna ojhra oshrunire- oshrut bashi hridayagahne baje ।। kshane kshane ami na jene karechi dan tomay amar gan । paraner saji sajai khelar phule jani na kakhan nije beche lao tule olakh alok nirbe duyar khule praner parash diye jao more kaje