যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে
দেখা হয়েছে: 131
Bangla Lyrics
যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে
ততক্ষণ গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে।।
যবে শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর-সভার মাঝে
এ গান লাগবে বুঝি কাজে
তোমার সুরের রঙের রঙিন নাটে।।
তোমার ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবণদিনের কেয়া,
তাই দেখে তো শুনি তোমার কেমন যে তান দে’য়া।
আমি উতল প্রাণে আকাশ-পানে হৃদয়খানি তুলি
বীণায় বেঁধেছি গানগুলি
তোমার সাঁঝ-সকালের সুরের ঠাটে।।
Transliteration in English
jatakshan tumi amay basiye rakh bahir-bate tatakshan ganer pare gan geye mor prahar kate।। jabe shubhakshne dak pare sei bhitar-sabhar majhe e gan lagbe bujhi kaje tomar surer ranger rangin nate।। tomar phagundiner bakul chapa, shrabandiner keya, tai dekhe to shuni tomar keman je tan de’ya। ami utal prane akash-pane hridaykhani tuli binay bedhechi ganguli tomar sajh-sakaler surer thate।।