আমায় বাঁধবে যদি কাজের ডোরে

দেখা হয়েছে: 23

Bangla Lyrics

আমায় বাঁধবে যদি কাজের ডোরে
কেন পাগল কর এমন ক’রে ?।
বাতাস আনে কেন জানি কোন্‌ গগনের গোপন বাণী,
পরানখানি দেয় যে ভ’রে ॥
সোনার আলো কেমনে হে, রক্তে নাচে সকল দেহে।
কারে পাঠাও ক্ষণে ক্ষণে আমার খোলা বাতায়নে,
সকল হৃদয় লয় যে হ’রে ॥

রাগ: দেশ-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন

Transliteration in English

amay  badhbe jadi kajer dore
ken    pagal kar eman k’re ?।
batas ane ken jani kon gagner gopan bani,
parankhani dey je bh’re ॥
sonar alo kemne he,   rakte nache sakal dehe।
kare pathao kshane kshane       amar khola batayne,
sakal hriday lay je h’re ॥
rag: desh-baul
tal: kaharba
rachnakal (banggabd): 24 choitr, 1320
rachnakal (khrishtabd): 1914
rachnasthan: shantiniketan