ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে
দেখা হয়েছে: 47
Bangla Lyrics
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে
ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে।।
যে-গান তোমার সুরের ধারায় বন্যা জাগায় তারায় তারায়
মোর আঙিনায় বাজল গো,
বাজল সে-সুর আমার প্রাণের তালে তালে।।
সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে।
দখিন-হাওয়া দিশাহারা আমার ফুলের গন্ধে মাতে।
শুভ্র, তুমি করলে বিলোল আমার প্রাণে রঙের হিলোল
মর্মরিত মর্ম গো,
মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে।।
Transliteration in English
o amar chader alo, aj phaguner sandhjakale dhara diyech je amar patay patay dale dale।। je-gan tomar surer dharay banja jagay taray taray mor anginay bajal go, bajal se-sur amar praner tale tale।। sab kuri mor phute othe tomar hasir isharate। dakhin-haoa dishahara amar phuler gandhe mate। shubhr, tumi karle bilol amar prane ranger hilol marmrit marm go, marm amar jaray tomar hasir jale।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে” গানটি কে গেয়েছেন?
“ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে” গানটির শিল্পী: অদিতি সেন গুপ্ত। অদিতি সেন গুপ্ত এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।