আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি

দেখা হয়েছে: 25

Bangla Lyrics

আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি।
আপন-মনে আমারি পটে আঁকো মানস ছবি।।

তাপস তুমি ধেয়ানে তব কী দেখ মোরে কেমনে কব
আপন-মনে মেঘস্বপন আপনি রচ রবি।
তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী।।

তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা
নিজেরে তুমি ভোলাবে ব’লে আমারে নিয়ে খেলা।

কণ্ঠে মম কী কথা শোন অর্থ আমি বুঝি না কোনো,
বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী।
মুকুল মম সুবাসে তব গোপনে সৌরভী।।

Transliteration in English

amar majhe tomari maya jagale tumi kabi।
apan-mane amari pate ako manas chabi।।
tapas tumi dheyane tab ki dekh more kemne kab
apan-mane meghasbapan apni rach rabi।
tomar jate ami tomari bhaber jahnbi।।
tomari sona bojhai hal, ami to tar bhela
nijere tumi bholabe b’le amare niye khela।
kanthe mam ki katha shon orth ami bujhi na kono,
binate mor kadiya othe tomari bhoirbi।
mukul mam subase tab gopne sourbhi।।