তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক’রে পায় সে আপনারে
দেখা হয়েছে: 51
Bangla Lyrics
তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক’রে পায় সে আপনারে।।
দুঃখে শোকে নিন্দা-পরিবাদে
চিত্ত তার ডোবে না অবসাদে
টুটে না বল সংসারের ভারে।।
পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিন তার কাজে।
নিজেরে সে যে তোমারি মাঝে দেখে
জীবন তার বাধায় নাহি ঠেকে
দৃষ্টি তার আঁধার-পরপারে।।
Transliteration in English
tomar preme dhanj kar jare satj k’re pay se apnare।। duhkhe shoke ninda-paribade chitt tar dobe na obsade tute na bal sangsarer bhare।। pathe je tar griher bani baje, biram jage kathin tar kaje। nijere se je tomari majhe dekhe jiban tar badhay nahi theke drishti tar adhar-parpare।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক’রে পায় সে আপনারে” গানটি কে গেয়েছেন?
“তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক’রে পায় সে আপনারে” গানটির শিল্পী: বীথিন বন্দ্যোপাধ্যায়। বীথিন বন্দ্যোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক’রে পায় সে আপনারে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক’রে পায় সে আপনারে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক’রে পায় সে আপনারে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।