পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে

দেখা হয়েছে: 11

Bangla Lyrics

পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে–

আছে অঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও-না পুরে।।

সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই,

ছড়াছড়ি যায় সে-যে ওই যেখানে চাই

বড়ো-আপন কাছের জিনিস রইল দূরে।

হৃদয় আমার সহজ সুধায় দাও-না পুরে।।

বারে বারে চাইব না আর মিথ্যা টানে

ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে।

বাসা বাঁধার বাঁধনখানা যাক-না টুটে,

অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে।

শূন্য-ভরা তোমার বাঁশির সুরে সুরে

হৃদয় আমার সহজ সুধায় দাও-না পুরে।।

Transliteration in English

patrkhana jay jadi jak bhengechure–
ache onjli mor, prasad diye dao-na pure।।
sahaj sukher sudha tahar mulj to nai,
charachri jay se-je oi jekhane chai
baro-apan kacher jinis rail dure।
hriday amar sahaj sudhay dao-na pure।।
bare bare chaib na ar mithja tane
bhangan-dhara adhar-kara pichan-pane।
basa badhar badhankhana jak-na tute,
obadh pather shunje ami chalab chute।
shunj-bhara tomar bashir sure sure
hriday amar sahaj sudhay dao-na pure।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে” গানটি কে গেয়েছেন?
“পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে” গানটির শিল্পী: দ্বিজেন মুখোপাধ্যায়দ্বিজেন মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে” গানের গীতিকার ও সুরকার কে?
“পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে” কোন বিভাগের গান?
“পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।