ভয় হতে তব অভয় মাঝে

দেখা হয়েছে: 16

Bangla Lyrics

ভয় হতে তব অভয়মাঝে নূতন জনম দাও হে।।

দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্যসদনে

জড়তা হতে নবীন জীবনে নূতন জনম দাও হে।।

আমার ইচ্ছা হইতে, প্রভু, তোমার ইচ্ছামাঝে

আমার স্বার্থ হইতে, প্রভু, তব মঙ্গলকাজে

অনেক হইতে একের ডোরে, সুখদুখ হতে শান্তিক্রোড়ে

আমা হতে, নাথ, তোমাতে মোরে নূতন জনম দাও হে।।

Transliteration in English

bhay hate tab obhaymajhe nutan janam dao he।।
dinta hate okshay dhane, sangshay hate satjasadne
jarta hate nabin jibne nutan janam dao he।।
amar ichcha haite, prabhu, tomar ichchamajhe
amar sbarth haite, prabhu, tab manggalkaje
onek haite eker dore, sukhdukh hate shantikrore
ama hate, nath, tomate more nutan janam dao he।।